1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন আহমদ আর নেই—!

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৭.৩৫ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের বাদাঘাটের বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে মুক্তিযুদ্ধকালীন সময়ে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোজাহিদ উদ্দিন আহমদ (৮০) ইন্তেকাল করেছেন।( ইন্নাল্লিাহি….রাজিউন)।
শনিবার সুনামগঞ্জ জেলা শহরের নীজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের কনিষ্ট ছেলে শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীর্ঘদিন ধরেই না জঠিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৭১’র মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রনাঙ্গনে ৫নং সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরে মেঘালয় সীমান্তঘেষা টেকেরঘাট ৪নং সাব সেক্টরে কমান্ডার হিসাবে দায়িত্বপালন করতে গিয়ে তিনি পাক হানাদার বাহিনীর সাথে একাধিকবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে আহত হন। দেশ স্বাধীনের পর তিনি একাধিক মেয়াদে থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের দায়িত্বপালনের পাশাপাশী মুক্তিযোদ্ধাগণের তালিকা প্রণয়ন, ভাতা প্রাপ্তি, অধিকার আদায়ে আমুত্যৃ সরব ভুমিকা পালন করে গেছেন। নিজ উপজেলার তাহিরপুর ও উওরাঞ্চল খ্যাত বাদাঘাটের আর্থ সামাজিক উন্নয়ন, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও একজন সালিসী ব্যাক্তিত্ব হিসাবে সমাজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অগ্রজ ভুমিকা পালন করে গেছেন।,।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!