1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২.০৯ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। এরই মধ্যে ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন শিক্ষক এবং একজন পাইলট রয়েছেন। হাসপাতালে ভর্তি ৭৮ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে বেশ কয়েকজন আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন। গতকাল রাতে সেখানে আরও আটজনের মৃত্যু হয়েছে।

সায়েদুর রহমান আরও জানান, ছয়টি মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। উত্তরা আধুনিক হাসপাতালে উদ্ধারকৃত একটি দেহাবশেষ রয়েছে। ঢাকা মেডিকেলে তিনজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নেওয়া হয়।

সবচেয়ে বেশি হতাহত ভর্তি রয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং বার্ন ইনস্টিটিউটে। সিএমএইচে ২৮ জন ভর্তি, যাদের মধ্যে ১৫ জনের মৃতদেহ রাখা ছিল।

বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ে সায়েদুর রহমান জানান, পরিস্থিতি জটিল। দেশের বাইরে সহায়তা চেয়ে ইতিমধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমওইউ অনুযায়ী টেকনিক্যাল সহায়তার জন্য তাদের কাছে কেস সামারি পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরের হাইকমিশনার সেখানে সরাসরি যোগাযোগ করছেন।

হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আহতদের বেশির ভাগই শিশু, এবং রক্তের চাহিদা সীমিত। ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আইসিইউ প্রস্তুত রেখেছে।

হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউট, ৮ জন সিএমএইচ, ১ জন ইউনাইটেড হাসপাতাল ও ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে বার্ন ইনস্টিটিউট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু পরিচয়পত্র ও অসুস্থতার প্রমাণ থাকা ব্যক্তিদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।

গণমাধ্যমকর্মীদের জন্য সকাল ব্রিফিংয়ের পর জানানো হয়েছে, পরবর্তী ব্রিফিং দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

আইএসপিআর-এর তথ্যমতে, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। শিশুদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!