1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১.০৯ এএম
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা গেছে। ৩০ জুন রাতে ভিমখালী ইউনিয়নের কলখতা বাজার ও মল্লিকপুরে দুটি সমাবেশ হয়। এতে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদে বিএনপির মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার মাসুম, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা, শাখাওয়াত হোসেন প্রমুখ।
কলখতা বাজার ও মল্লিকপুর পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তৃণমূলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এসে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আজকের দুটি সভায় বিপুল জনসমাগম প্রমাণ করেছে দেশের মানুষ আমাদের নেতা তারেক রহমানের জন্য অপেক্ষায় আছেন। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের প্রধান নেতা হবেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা দিয়েছেন তা জনগণেরই চাওয়া। আমরা তৃণমূলে ৩১ দফা পৌছে দিচ্ছি। শিগ্রই নেতা দেশে এসে জনগণের দিশারি হিসেবে দেখা দিবেন। গণতন্ত্রের সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে শহিদ রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। এই ত্যাগের মূল্যায়ণ করতে চান দেশবাসী।
সভা শেষে কামরুজ্জামান কামরুলকে নিয়ে এলাকায় আনন্দ মিছিল দেন নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!