1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২.৩০ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট::
সিলেট জেলার সকল পাথর কোয়ারি অনতিবিলম্বে খুলে দেওয়ার দাবি এবং স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সিলেট জেলা ক্রাশার মিল মালিক, শ্রমিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের ডাকে আজ শনিবার (৫ জুলাই) থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।

এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি-ও কর্মবিরতিতে অংশ নিচ্ছে।

গতকাল শুক্রবার (৪ জুলাই) জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, কর্মবিরতির অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার বাংলা বাজার, আসামপাড়া, শ্রীপুর, আলুবাগানসহ সকল স্টোন ক্রাশার মিল এবং ভাইব্রেটর সাময়িকভাবে বন্ধ থাকবে। সেই সঙ্গে ট্রাক লোডিং-আনলোডিং ও ফেলুডার পরিচালনাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ নম্বর বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “জেলার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে অংশ নিয়েছি। পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, মিল মালিক ও শ্রমিক সংগঠন এতে একযোগে যুক্ত হয়েছে। আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো।”

সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, “জৈন্তাপুরের পাথর শিল্প বর্তমানে আমদানিকৃত পাথরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে মিল মালিকরা লোকসানে রয়েছেন। সনাতন পদ্ধতিতে কোয়ারি পুনরায় চালুর দাবি আমরা বহুদিন ধরেই জানিয়ে আসছি। এরই মধ্যে স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় হাজারো পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে।”

তিনি আরও বলেন, “জেলার ব্যবসায়ী, মালিক ও শ্রমিকদের দাবি আমাদের যৌক্তিক মনে হয়েছে। ভবিষ্যতে পাথর শিল্প রক্ষায় প্রয়োজন হলে সিলেটের সকল মিল মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবো।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!