1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫.৪০ পিএম
  • ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা পরিবহন সংকট নিরসনের জন্য ৮ দিনের আল্টিমেটাম দিয়েছে। এর ভিতর সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে অস্থায়ী ছাত্রাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে কর্তৃপক্ষ বাস কেনার কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন শিক্ষাথীরা ব্যক্তিগতভাবে সিএনজি বা বাসে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে এবং বাস চালক ও শ্রমিকদের হাতে শিক্ষার্থীরা লাঞ্চিতও হচ্ছে।
শিক্ষার্থীরা আরো জানান, হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে তারা অপমানজনক আচরণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠে। এ নিয়ে ইতোপূর্বে বাসচালকের সঙ্গেও মারামারির ঘটনা ঘটনায় সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো বলেন, আমরা শুধু বাস নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার চাইছি। টাকা থাকলেও প্রশাসন অনুমতির অজুহাতে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। বাসের পাশাপাশি মানসম্পন্ন হল ও লাইব্রেরির ব্যবস্থাও জুেরি বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা না হলে তারা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যাবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবন্য মন্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!