1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

২৪ ঘন্টার ব্যবধানে খিলগাওয়ে র‌্যাব চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ৩.০৮ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
রাজধানীর আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলার ২৪ ঘণ্টা না গড়াতেই রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে জঙ্গি কায়দায় হামলার চেষ্টা হয়েছে। শনিবার ভোর রাতে ৪টার দিকে শেখের জায়গায় তল্লাশি চৌকিতে এই হামলার চেষ্টা হয় বলে র‌্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
কর্তব্যরত র‌্যাব সদস্যরা গুলি চালালে মোটর সাইকেল আরোহী হামলাকারী গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়েছে।
“হামলাকারী সম্ভবত মারা গেছে,” বলেন র‌্যাব কর্মকর্তা তুহিন।
হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা ছিল বলে র‌্যাব কর্মকর্তা জানান। একদিন আগে আশকোনায় হামলাকারীর দেহেও বিস্ফোরক বাঁধা ছিল।
খিলগাঁওয়ের হামলাকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব কর্মকর্তারা বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি চেক পোস্টে অতর্কিত ঢুকে পড়ার চেষ্টা করে। পরে বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে তাকে থামতে বাধ্য করে।
চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গিদের তিনটি আস্তানায় অভিযানের পর শুক্রবার দুপরে জুমার নামাজের আগে আশকোনা হজ ক্যাম্পের কাছে যে জায়গায় র‌্যাবের নতুন সদর দপ্তরের নির্মাণ কাজ শুরু হয়েছে, সেখানেই র‌্যাবের ব্যারাকের সীমানায় ঢুকে পড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণে নিহত হন সন্দেহভাজন এক জঙ্গি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!