1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় তিন সন্তানের জননী আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ৩.৪২ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় তিন সন্তানের জননী আয়েশা বেগম (৩২) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। এ সময় তার ঘর থেকে নগদ ৮৫ হাজার টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে বলেও তার পরিবার জানিয়েছে। আহত মহিলা ইউনিয়নের দক্ষিণ পিঠাপই (নতুন পিঠাপশী) গ্রামের ওমান প্রবাসী মির্জা হোসেনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে ও পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২ টায়। এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে লাল মিয়া (৩৫) সহ ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত আয়েশা বেগম মোবাইল ফোনে জানান, মামলা কেনো করেছি তার জবাব চেয়ে লাল মিয়ার শালা সাদ্দাম হোসেন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে ঘরের প্রতিটি ইট খুলে নেওয়ারও হুমকি প্রদান করেছে। আমার ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা লুক করে নিয়েছে তারা। এ অবস্থায় ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে আমি শঙ্কায় আছি। আমার বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই। আমি এর বিচার চাইতে আইনের ধারস্থ হয়েছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আলা উদ্দিন (মামলার পরিদর্শক) বলেন, ‘এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!