1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রাশিয়া বিশ্বকাপে যেসব জিনিস নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ৫.০৮ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

অনলাইন:
আর মাত্র ২২ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশটিতে সাজ সাজ রব। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা রাশিয়ার দিকে ছুটছেন। যারা যেতে পারছেন না, তার টিভি প্রস্তুত করে রাখছেন। আর অন্যদিকে নরঘাতক ইসলামী জঙ্গিরা এই বিশাল জমায়েত ঘিরে হত্যাযজ্ঞে মেতে ওঠার হুমকি দিয়েছে! যে কারণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামে অনেক কিছুই নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। প্রয়োজনীয় হলেও এসব নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না দর্শকরা। রাশিয়া বিশ্বকাপে বড় ধরনের হামলার হুমকি দিয়ে বারবার বার্তা দিয়ে যাচ্ছে ইসলামী জঙ্গিদল আইএস। রাশিয়ার প্রশাসনও নিরাপত্তায় সূঁচ পরিমাণ ঘাটতি রাখছে না। নিষিদ্ধ ঘোষিত বস্তুর মধ্যে আছে, যেকোন ধরনের জন্তু, সেলফি স্টিক, স্কেটবোর্ড, স্কুটার, বিয়ার, খাবার, ছুড়ি, বন্দুক, স্প্রে, ক্যান এবং ছাতা। এছাড়া বুলেট প্রুফ জ্যাকেট, দেহ রক্ষার ভারী সরঞ্জাম, মার্শাল আর্টে ব্যবহৃত যেকোন বস্তু, বন্দুক, ছুড়ি, গ্রেনেড এবং অন্যান্য তেজস্ক্রিয় বস্তু এসব নিষিদ্ধ জিনিসের তালিকাভুক্ত। স্টেডিয়ামে ঢোকার মুখে বডি স্ক্যানার এবং ব্যাগ এক্স-রে মেশিন থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ এক কর্মকর্তা দানিল তিমিন বলেছেন, ‘বিশ্বকাপের স্টেডিয়ামে ঢোকার সময় আপনি ব্যাগ আনতেই পারেন। তবে সেটি যাতে ছোট্ট এবং হাত ব্যাগের চেয়ে বড় না হয়। বড় কোনো ব্যাগ বা ওইরকম কোনো বস্তু নিয়ে আপনি মাঠে প্রবেশ করতে পারবেন না। আপনার বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো হোটেল বা অন্য কোথাও নিরাপদে রেখে আসবেন।’ রেলস্টেশনকে ব্যক্তিগত দ্রব্যাদি রাখার সঠিক জায়গা উল্লেখ করে, দানিল আরও বলেছেন, ‘ম্যাচ শেষে যদি আপনার অন্য কোনো শহরে ভ্রমণ করার তাড়া থাকে, তবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেলস্টেশনেই রেখে আসুন। সেখানে সেগুলো পরিপূর্ণ নিরাপদে থাকবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!