1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিহাসের অন্ধকূপ থেকে সামনে এগিয়ে যাচ্ছে: এমএ মান্নান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮, ১.৫৪ পিএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইতিহাসের অন্ধকূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। এর ধারাবাহিকতায় সরকার খেলাধুলা, পড়ালেখা, সংস্কৃতিচর্চাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লড়াই করছে। এই লড়াই ও পরিবর্তনের জন্য দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী টুর্নামেন্টে বিজয়ী সদর উপজেলার জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট খেলোয়ারদের হাতে জ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্টানের আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট বিশ্বে এক উদীয়মান শক্তি। ক্রিকেটের ধারাবাহিক সাফল্য আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠেতে উজ্জীবিত করছে। সুনামগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলেও এই ক্রিকেট সমান জনপ্রিয়। তুরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিমুখি করতে সরকার কাজ করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!