1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নি হত্যায় মামলা, একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ২.৫৯ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হোমায়রা আক্তার মুন্নি হত্যাকা-ের ঘটনায় তার মা রাহেলা আক্তার বাদী হয়ে বখাটে খুনি এহিয়া সরদারসহ ২জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে দিরাই থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘাতক এহিয়া সরদারের বন্ধু ও মুন্নিদের প্রতিবেশি তানভির আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রবিবার থেকেই পুলিশ বিশেষ অভিযান চালায় এহিয়া সরদারকে গ্রেফতার করতে। তার বাড়িতে কেউ ছিলনা। পুলিশ তার মাসহ অন্তত ১৫জনকে জিজ্ঞাসাবাদ করে। সোমবার বিকেলে মুন্নির মা এহিয়া সরদার ও তার বন্ধু আনোয়ারপুর পশ্চিমপাড়ার আবুল কালাম চৌধুরীর ছেলে তানভির আহমদকেও আসামী করেন। পুলিশ তানভিরকে গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, মুন্নি হত্যায় তার মা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। প্রধান আসামী এহিয়াকে গ্রেফতারে বিশেষ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য গত শনিবার রাতে নিজ বসতঘরে ডুকে মুন্নিকে খুন করে এহিয়া সরদার। মুন্নি দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!