1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জামায়াত নেতার হোটেল উদ্ধোধন করলেন আ. লীগের এমপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭, ৫.২৫ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াত ইসলাম সিলেট জেলা শাখার সক্রিয় নেতা মাওলানা শামছুজ্জামান এর মালীকানাধীন তাহিরপুর সদর বাজারে ৫ম তলা বিশিষ্ট শাহজালাল টাওয়ারের হোটেল টাঙ্গুয়া ইন এর শুভ উদ্ধোধন করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সরকার দলীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সেই সাথে এই জামায়াত নেতার আপন বড় ভাই সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুজ্জামানও ওই হোটেল উদ্ধোধনের সময় এমপির পাশে ছিলেন। এ বিষয়টি রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আজকে এমপি সাহেব যে হোটেলটি উদ্ধোধন করেছেন সেই হোটেলটির মালিক জামায়াতের একজন সক্রিয় নেতা। অনুষ্ঠানে আমার আমন্ত্রন ছিল কিন্তু আমি সেখানে যাই নি। কারণ জামায়াতের কোন অনুষ্ঠানে যাওয়াকে আমি দলীয় আদর্শবিরোধী কাজ মনে করি।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগের একজন এমপি হয়ে কিভাবে জামায়াত নেতার হোটেল উদ্ধোধন করেন সেটা আমার বোধগম্য নয়। তিনি আমাদের মনে দুঃখ দিয়েছেন।
তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনীকলীগ সভাপতি আলম জিলানী সুহেল এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দলীয় এমপি হয়ে সরকার বিরোধী সংগঠন জামায়াতের হোটেল উদ্ধোধন বিষয়টি আমি তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!