1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে হিজড়াদের মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১১.০৪ এএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মিয়ানমারে রাখাইন রাজ্যে গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও তাদের দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেছ হিজড়া জনগোষ্ঠী। সোমবার দুপুর ২টায় জেলা শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্টানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিজড়া জনগোষ্ঠীর লোকজন এসে অংশ নেন। ‘হিজড়া কল্যাণ সংস্থা’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচির পর হিজড়া জনগোষ্ঠীর লোকজন বিক্ষোভ মিছিল দিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে স্লোগান দেন।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানায়। বাংলাদেশে যেসব রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের হস্থক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ‘হিজড়া কল্যাণ সংস্থা’র সভাপতি সুমনা আক্তার কালা, সাধরণ সম্পাদক স্বর্ণালী, সহ-সভাপতি শাহজাহান সাজু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!