1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালুবাহী নৌকা জব্দ, আটক ৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯টি ইঞ্জিনচালিত নৌকা এবং ১০,২০০ ঘনফুট বালুসহ ৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ইসলামপুর ইউনিয়নের এমদাদ নগর এলাকার গোয়াপাকুরা হাওরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

আটককৃতরা হলেন— জামালগঞ্জ উপজেলার মোশাহিদ মিয়া (৩৫), জসিম উদ্দিন (৩০), রমজান আলী (২৪), মাইনুদ্দিন (২৮), রুবেল মিয়া (২৭), বিশ্বম্ভরপুর উপজেলার নবাব মিয়া (৩২) এবং বকুল দাশ (৫৫)।

নৌ পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই চৈলতার ঢালা সংলগ্ন হাওর এলাকায় একটি বালু খেকো চক্র অস্ত্রের মহড়া দিয়ে অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসন ও কিছু প্রভাবশালীর সহযোগিতায় তারা দিনরাত বালু লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সনাতন পদ্ধতির পরিবর্তে অবৈধ যন্ত্রপাতি ব্যবহারের ফলে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। হুমকিতে পড়েছে দৌলতপুর, রহিমের পাড়া, সোনাপুর, চাইরগাঁও, দারোগাখালি, বাহাদুরপুর, গোয়ালগাঁও, নোয়াগাঁওসহ প্রায় ২৫টি গ্রামের ফসলি জমি, রাস্তা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি।

নৌ পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!