1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

আমরা খাদে পড়বো না বরং খাদ থেকে উঠবো : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৪.২২ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দাবি করেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেশে আর লোডশেডিং থাকবে না। তিনি বলেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেশের পরিস্থিতি ভালো হচ্ছে। অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশা আল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ নামছিল, আর এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছ। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি অনেক, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।

মন্ত্রী আরও বলেন, আমরা খাদে পড়বো না বরং খাদ থেকে উঠবো। জ্বালানি ধীরে ধীরে বিশ্ব মার্কেটে নামছে। জ্বালানি সমন্বয় করবো। ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!