1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

কর্ম করে খাওয়ার মধ্যে কোন লজ্জা নেই: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৪.২৮ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি বলেছেন, কর্ম করে খাওয়ার মাঝে কোন লজ্জা নেই, হউক সেটা মৎস্য আহরন,কৃষি কাজ,রিক্রা চালানো,ইলেকট্রিকের কাজ অথবা স্যানেটারীর কাজ। কোন কাজই ছোট করে দেখা উচিৎ নয়। কাজ না করে শুধু বিদেশী টাকা ও অন্যের উপর ভরসা করে বাবুগিরী করে খাওয়া চলার নাম জীবন নয়। বিদেশে টাকা উপার্জন করাটা কত যে কষ্টের যারা বিদেশ গেছে তারা জানেন। জীবন মান উন্নয়নের প্রশিক্ষনের কোন বিকল্প নেই। যেকোন ধরনের প্রশিক্ষণ যেমন কম্পিউটার,ইলেকট্রিক,স্যানেটারী,কৃষি,হাঁসমুরগী পালন জানা থাকলে বিশে^র যেকান জায়গায় ভাল ভাবে থাকা যায় মূল্যায়ন ও পাওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে, সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হচেছ, বিটাকের কাজ শীঘ্রই শুরু হবে, প্রবাসে যেথে আগ্রহীদের জন্য টিডিসি হচ্ছে। সুনামগঞ্জ জেলার হাওর পাড়ের পিছিয়ে পড়া মানুষকে কর্ম দক্ষ করার জন্য একাধিক মেঘা প্রকল্প হাতে নিয়েছে আওয়ামীলীগ সরকার।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, দেশের একটি জনগোষ্ঠি চাকুরী ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিকের উপরে টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই বয়স হয়ে গেছে। না হলে আমিও তোমাদের মতো কম্পিটার প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ীতে বসে আউট সোর্সিং করতাম। নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের কাজ, নিজের জীবন জীবিকার জন্য অন্যের উপর নির্ভশীল হওয়া মুল্যহীন। বৃহস্পতিবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২ মাস ব্যাপী কম্পিউটার বেসিক কোর্সের উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনামন্ত্রী।

কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহানুর আলম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ দাস,শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল মাহমুদ সুহেল, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!