1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে কালি মন্দিরের মূর্তি ভাংচুর

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০১৭, ৪.২২ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরের দরজা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে মন্দিরের সকল মুর্তি ভাংচুর করেছে একদল অজ্ঞাত দুর্বত্ত। এ ঘটনায় পুরো উপজেলা জুরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা পুরকায়স্থ জানান, আজ (রবিবার) দুপুরে মন্দিরের পাশে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। তখন ছোট বাচ্ছারা আমাকে ঘটনাটি জানালে আমি সাথে সাথে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের সবগুলো মুর্তি ভাঙ্গা দেখতে পাই।
চিকসা গ্রামের সনাতন ধর্মালম্বী তরুন সমাজসেবক রাজিব পুরকাস্থ জানান, মুর্তি ভাঙ্গার বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষনিক মুহুর্তে তাহিরপুর থানায় অবহিত করি।
ঘটনার পরপরই মন্দির পরিদর্শনে যান সিনিয়র সহকারি পুলিশ সুপার তাহিরপুর সার্কেল কানন কুমার দেবনাথ, তাহিরপুর থানা ওসি তদন্ত মো: আসাদুজ্জামান হাওলাদার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার।
উপজেলা পুজা উদযাপন পরিষদ আহবায়ক সুভাষ পুরকাস্থ ঘটনাস্থল পরিদির্শন করে জানান, যারা মুর্তি ভাঙ্গার সাথে জড়িত প্রশাসন তাদের খুব দ্রুত আইনের আওতায় আনবে এটাই প্রত্যাশা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন তাহিরপুর শাখার সভাপতি ও প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,মূর্তি ভাঙ্গার বিষয়টি খুবই দুঃখজনক। যারা এই কাজটি করেছে তারা কোন মানুষ নয় এবং এরা কোনো ধর্মে বিশ^সী নয়। আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
সিনিয়র সহকারি পুলিশ সুপার তাহিরপুর সার্কেল কানন কুমার দেবনাথ বলেন, ঘটনাটি রহস্যজনক এখনো বুঝা যাচ্ছে না ঘটনাটি কে বা কাহার ঘটিয়েছে তবুও আমরা চেষ্টা করছি মুর্তি ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!