1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আফগানিস্তানে তালেবান ও সরকার বাহিনীর সংঘর্ষে ২৭ শিশু নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে তিন দিনে কমপক্ষে ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ বলছে, ৭২ ঘণ্টায় কান্দাহার প্রদেশ ২০ শিশু মারা গেছে, আহত হয়েছে ১৩০ শিশু, খোস্ত প্রদেশে দুই শিশুর প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে তিন জন, পাকটিয়া প্রদেশে পাঁচ জন শিশু মারা গেছে, আহত হয়েছে তিন জন। এ সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফ এক বিবৃতিতে বলছে,এগুলো কোন সংখ্যা নয়। এই মৃত্যু কষ্টের, মৃত্যু ব্যক্তিগত ট্র্যাজেডি। এই শিশুরা কারো পুত্র, কারো কন্যা, কারো ভাই-বোন এবং বন্ধু।

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বিবিসিকে বলেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি আফগানিস্তান। তবে, সাম্প্রতিক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরই জের ধরে ইউনিসেফ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

গত এক মাসে আফগানিস্তানে লড়াইয়ে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!