1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

তাহিরপুরে মাহারাম ও যাদুকাটা নদী থেকে ১২ বোমা মেশিন জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুন, ২০১৭, ৪.০১ পিএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা ও মাহরাম নদীতে অবৈধ বোমা মেশিন বসিয়ে বালু-পাথর আহরণকালে ১২ মেশিন জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এসব মেশিন জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত নদী মাহরাম ও যাদুকাটায় বোমা মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে পরিশে ধ্বংস করে অবৈধভাবে বালু-পাথর আহরণ করছে। এতে পরিবেশ হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় লেখালেখি হলে পুলিশ সুপার বোমা মেশিন জব্দে নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে তাহিরপুর থানা পুলিশ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ১২টি অবৈধ মেশিন জব্দ করা হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, মঙ্গলবার পরিবেশ বিধ্বংসী ১২টি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় কোন মামলাও দায়ের হয়নি বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!