1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

সৌদি আরবের উচ্চ করোনা ঝূঁকির তালিকায় বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৬.৩৮ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বৈশ্বিক করোনা মহামারি ও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশসহ ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাভূক্ত করেছে সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করে নাগরিকদের সেসব দেশে ভ্রমণ না করতে সতর্ক করেছে ওয়েকায়া।

ওয়েকেয়ার তালিকাভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জাপান, উগান্ডা, ইউক্রেন, ব্রাজিল, প্যারাগুয়ে, বতসোয়ানা, পানামা, বুরুন্ডি, বলিভিয়া, পেরু, বেলারুশ, তাজিকিস্তান, তাঞ্জানিয়া, তুরস্ক, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, চিলি, তিউনিসিয়া, ইয়েমেন, আর্জেন্টিনা, আর্মেনিয়া, উরুগুয়ে, ইথিওপিয়া, ইরিত্রিয়া, গুয়েতেমালা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, সুরিনাম, সেশলস, মিয়ানমার, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, হাইতি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, কাজাখস্তান, কিরগিজস্তান, কোস্টারিকা, কলম্বিয়া, কেনিয়া, জাম্বিয়া।

তালিকায় থাকা মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, সিরিয়া, ইরাক, মিশর, ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, ইরান, সুদান, সোমালিয়া ও ইয়েমেন।

এর আগে অবশ্য সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি দেশে ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল। সৌদি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তালিকায় সেগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো ছিল লিবিয়া, সিরিয়া, লেবানন. ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, ডিআর কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ এবং ভারত।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ৪ লাখ ৭৮ হাজার ১৩৫ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭১৬ জন মারা গেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!