1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

চলতি মাসেই অবসরে যাচ্ছেন পিএসসি চেয়ারম্যান ড. সাদিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৪ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলতি মাসেই বিদায় নিচ্ছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর ড. মোহাম্মদ সাদিকের বয়স ৬৫ বছর পূর্ণ হবে। সে হিসাবে ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন তিনি।
পিএসসি সূত্র বলছে, ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারি কর্ম কমিশনে। এর মধ্য দিয়েই বিদায় নেবেন বর্তমান চেয়ারম্যান।
বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন ঈশিতা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৭ সেপ্টেম্বর স্যার অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে পিএসসি থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হবে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের আয়োজন থাকছে না।’
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন।’ ৬৫ বছর পূর্ণ হওয়ায় ড. মোহাম্মদ সাদিক বিদায় নিচ্ছেন।
তথ্যমতে, ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স ৬২ থেকে ৬৫ বছর করা হয়। ২০১৬ সালের ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ড. মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন। পরে ২ মে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ড. মোহাম্মদ সাদিক। এর আগে ২০১৪ সালের ৩ নভেম্বর কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন ছাড়াও তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!