1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনায় আরো ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯২

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৪.৫৪ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। আর সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন।

আজ সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচডি)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহিদুল্লাহ।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০ জন। মৃত্যুবরণকারীরা পুরুষ আটজন এবং দুইজন নারী। তাঁদের বয়স ষাটোর্ধ চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন। এঁদের পাঁচজন ঢাকার, নারায়ণগঞ্জের চারজন এবং নরসিংদীর একজন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন এবং এ নিয়ে এ পর্যন্ত মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৭৭৯টি। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৪৯২ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী গাজীপুরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই পরিমাণ ১৯ দশমিক ৫ শতাংশ। আর কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট দুই হাজার ৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে আরো ৫৭ জনকে। আর এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন মোট ৫৭৭ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হোম কোয়ারেন্টিনে গেছেন ৩০ হাজার ৮০৯ জন। আর এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে গেছেন এক লাখ ৪৯ হাজার ৬২৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ২৭০ জন। এ পর্যন্ত মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে পাঁচ হাজার ৫৮৮ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৮৪৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন মোট ৭৫ হাজার ৮১২ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!