1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরে ধানকাটার কৃষিযন্ত্রপাতি মেরামতের জন্য ওয়ার্কসপ চালুর দাবি কৃষকলীগের

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১.৩২ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার হাওরে বোরো ধানকাটার সময়ে কৃষিযন্ত্রপাতি মেরামতের জন্য স্থানীয় ওয়ার্কসপ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছে জেলা কৃষকলীগ। ৮ এপ্রিল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বরাবর জেলা কৃষক লীগের পক্ষে সদস্যসচিব বিন্দু তালুকদার এই স্মারকলিপি প্রদান করেনে। স্মারকলিটি হুবহু হাওরটুয়েন্টিফোরটনটেরে জন্য তুলে ধরা হলো।

‘‘সুনামগঞ্জ : ০৮/০৪/২০২০ খ্রি.
বরাবর
জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
বিষয়: হাওরের বোরো ফসল তোলায় কৃষি যন্ত্রপাতি মেরামত,তৈরি করতে ওয়ার্কসপগুলো চালুকরণ প্রসঙে।

জনাব,
বাংলাদেশ কৃ ষক লীগ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন, করোনা ভাইরাসের প্রভাবে সকল শ্রেণি পেশার লোকজনের ন্যায় হাওরের কৃষক সমাজ চরমভাবে আতংকগ্রস্থ আছেন । কিছুদিন পর সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে সকল হাট- বাজারের ওয়ার্কসপ বন্ধ থাকায় কৃষকরা তাদের কৃষি যন্ত্রপাতি ( মাড়াইকল, ট্রলি, ট্রাক্টরসহ অন্যান্য যন্ত্রপাতি) মেরামত ও তৈরি করতে পারছেন না। এতে বোরো ফসল তোলায় চরম ব্যাঘাত ঘটবে বলে আশংকা করছেন কৃষকরা।

এমতাবস্থায় কৃষকদের সুবিধার্থে প্রতিদিন অন্তত সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের সকল হাট- বাজারের ওয়ার্কসপগুলো চালু রাখা জরুরি প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ সুনামগঞ্জের হাওরের বোরো ফসল তোলতে কৃষকদের প্রয়োজনে জরুরিভিত্তিতে ওয়ার্কসপগুলো চালু করার সুযোগ দিতে আপনার সদয় মর্জি হয়।

অনুরোধক্রমে
বিন্দু তালুকদার
সদস্য সচিব
বাংলাদেশ কৃষক লীগ
সুনামগঞ্জ জেলা।’’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!