1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

জামালগঞ্জের পল্লীতে দু-পক্ষের সংর্ঘষ আহত ১৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ৫.৩৬ পিএম
  • ৫০২ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জের পল্লীতে দু-পক্ষের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, গত বৃহষ্পতিবার বিকেলে উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রামের ধন মিয়া ও আবু তালেবের লোকজনের মধ্যে জমির সীমানা নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও পরে সংর্ঘষের ঘটনা ঘটে। পাকনার হাওরের পাড়ে দেশীয় অস্ত্র নিয়ে  উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়লে আবু তালেবের পক্ষের সুজাত পুর গ্রামের আ: মালেকের ছেলে শাহ আলম (৪০), আ: খালেকের ছেলে সাইদুর রহমান (৩৮), আ: মালেকের ছেলে নুর আলম (৩৯) ও ধন মিয়ার পক্ষের সুজাতপুর গ্রামের ধন মিয়ার ছেলে মোবারক আলী (৩০), রতন মিয়ার ছেলে মোজাম্মেল (৩০), ধন মিয়ার ছেলে মাসুদ (২৫) কে জামালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আশোক আলীর ছেলে ফরহাদ (২২), রতন মিয়ার ছেলে আজিজুল (২০), ধন মিয়ার ছেলে আলমগীর (৩৬) কে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ফেনারবাক  ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানিয়েছেন, জমির সীমানা নিয়ে সুজাতপুরের দু-পক্ষের মধ্যে মারামারি হয়েছে। উভয় পক্ষের রোগীদেরকেও হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতিও শান্ত আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!