1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯, ৭.২১ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয় বরং গাফিলতির মাধ্যমে হওয়া একটি হত্যাকাণ্ড। এর জন্য যারা দায়ী, তারা যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শুক্রবার সকালে বনানীর অগ্নিকবলিত এফ আর টাওয়ার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ভবন কর্তৃপক্ষকে ১৯৯৬ সালে ১৮তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছিল। ২০০৭ সালে তারা রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) একটি নথি দাখিল করে, পরে ভবনটি ২৩ তলা করে। কিন্তু তাদের সেই নথি অনুমোদনের পক্ষে কোনো দলিল রাজউকে ছিল না। কারা এ কাজের সঙ্গে জড়িত ছিল, তারা যদি রাজউকের লোকও হন, আমরা কঠোর ব্যবস্থা নেব।
তিনি বলেন, আমাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আগের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদনে কী সুপারিশ ছিল আর সেগুলো বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর ছিল তারা কেন সেগুলো বাস্তবায়ন করেনি সেগুলোও আমরা খতিয়ে দেখব।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ২৫ জন নিহত হয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!