1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

দেশের ক্রান্তিকালে ঐক্যের বিকল্প নেই: ফজলুল হক আছপিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৮.২৫ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া বলেছেন, ‘দেশ এই মুহূর্তে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে করাগারে রাখা হয়েছে। সরকার দমন-পিড়নের কারণে নির্বাসনে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কঠিন সময়ে আমাদের সামনে যে নির্বাচন এসেছে সেটাকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। তাই সকল বিভেদ ভুলে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীর মুক্তির আন্দোলনে বিজয়ী হতে পারি।
শনিবার দুপরে নবগঠিত সুনামগঞ্জ পৌর বিএনিপির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনিপর সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা ছমর উদ্দিন, আব্দুল মুকিত, পৌর বিএনপির সহ-সভাপতি প্রভাষক নওয়াজ উদ্দিন, আব্দুল কাহার তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, শামসুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট হানিফ সোলেমান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল মিয়া, দপ্তর সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একে সোহাগ, পৌর বিএনিপর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, প্রচার সম্পাদক হোসাইন মাহমুদ শাহীন, পৌর বিএনপি নেতা অ্যাড. কামাল হোসেন, অ্যাড. আনিসুজ্জামান শামীম, জালাল উদ্দিন আছপিয়া প্রমুখ।
সভায় নবগঠিত কমিটি ৬৬ নেতা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!