1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাই-এড. সেলিম

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ২.৪৭ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সরকারের উন্নয়নের প্রচারণায় লিফলেট বিতরণ করেছেন এড.আখতারুজ্জামান সেলিম। গতকাল শনিবার তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাঁট বাজারে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে তিনি বলেন, আলীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়া হয়েছে। আ’লীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার দেশের উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের একতাবদ্ধ্য থাকতে হবে। তিনি আরও বলেন দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে, শুধু শান্তিতে নেই বিএনপি। আর নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। বিএনপিসহ খুনি, দুর্নীতিবাজরা -সুবিধাভোগীরা যুক্তফ্রন্ট করেছে। তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তৃনমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ্য থেকে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যার হাতে নৌকা তুলে দেন তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতিক দিবেন তার পক্ষে আমরা তৃনমূল আ’লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি ও মধ্যনগর থানা আ’লীগের সদস্য এহসান আহমদ, তাহিরপুর থানা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চঞ্চল দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিলাল আহমদ, মধ্যনগর থানা আলীগের সদস্য মনু মাধব রায়, আ’লীগ নেতা শাহ আলম, নুরুল ইসলাম, রাশিদ মিয়া, হোসেন আহমদ, বাদাঘাট ছাত্রলীগ নেতা আনিস, সুলেমান, মাসুদ, প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!