1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

৩০ হাজার ঘনফুট মাটিসহ ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৩.০৮ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার ভ্রাম্মণগাও সংলগ্ন সুরমা নদীর চর থেকে ৩০ হাজার ঘনফুট মাটিসহ একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমদের নেতৃত্বে ‘মা মাটির দেশ’ নামের ড্রেজার মেশিনটি জব্দ করে সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করেছে পুলিশ।
জানা গেছে দীর্ঘদিন ধরে ‘মা মাটির দেশ’ নামের ড্রেজারটি অবৈধভাবে সুরমা নদীর বিভিন্ন স্থানে মাটি উত্তোলন করে আসছিল। বৃহষ্পতিবার বিকেলে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমদ অভিযানে নামেন। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে সটকে পড়ে ড্রেজারের মালিক-শ্রমিকরা। পরে ম্যাজিস্ট্রেট ড্রেজার দিয়ে উত্তোলিত ৩০ হাজার ঘনফুট মাটি ও নৌকাসহ মেশিনটি জব্দ করে সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করেন।
অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, সদর থানার এসআই বাবুল, সার্ভেয়ার আতিকুর রহমান, ভূমি অফিসের সহকারি জহির মিয়া প্রমুখ।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, মালিকবিহীন ড্রেজার মেশিনটি আমাদের কাছে হস্থান্তর করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে মালিকানা দাবি করে কেউ আসলে আদালত জরিমানা করবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!