1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন

  • আপডেট টাইম :: সোমবার, ২ অক্টোবর, ২০১৭, ৩.১৫ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি, জঙ্গিবাদের বিরুদ্ধে- গণপ্রতিরোধ গড়ে তুলি অহিংস নীতি গ্রহণ করি শান্তির দেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিক সুজন’র উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনের শেষে জামালগঞ্জ উপজেলার সুজন’র আহবায়ক মিছবাহ উদ্দিন’র সভাপতিত্বে ও দি হ্ঙ্গাার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক তালুকদার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালিক, সাংবাদিক ফোরামের সভাপতি ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রদল নেতা ময়নূল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একটি র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!