1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

টাঙ্গুয়ার হাওরের নাওটানা বাধ: জনতা জনপ্রতিনিধিদের নেতৃত্বে ফের মেরামত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮, ৬.৫০ এএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে আইইউসিএন নির্মিত পুরনো একটি বাধ মাছ শিকারের লোভে স্থানীয় মৎস্যজীবিরা কেটে দিয়েছে। টাঙ্গুয়ার হাওরে ফসলি জমি না থাকলেও পার্শবর্তী গ্রামগুলোর কান্দায় চাষকৃত অল্প জমি ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই বাধটি ৩-৪ বছর আগে টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণে নিয়োজিত আইইউসিএন নামক একটি সংগঠন তাদের কমিউনিটির লোকদের দিয়ে নির্মাণ করেছিল। এই বাধের পার্শবর্তী হাওরগুলো ঝুকির মুখে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল শনিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ হাওররক্ষণাবেক্ষণে নিয়োজিত সংশ্লিষ্টদের নিয়ে সকাল থেকেই বাধের পানি আটকানোর চেষ্টা করেন। ইতোমধ্যে বাধের ভাঙ্গা অংশে বাশ ও মাটির বস্তা দিয়ে বাধটি ফের মেরামত করে পানি আটকাতে সক্ষম হয়েছেন।
গত বৃহষ্পতিবার রাতে টাঙ্গুয়ার হাওরে অবাধে মাছ ধরার লোভে কমিউনিটি নির্মিত বাধটি কেটে দেয় কিছু মৎস্যজীবী। এ ঘটনায় কমিউনিটির সদস্য খসরুল আলম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আনোয়ার হোসেন নামের এক অভিযুক্তকে আটক করেছে।
শনিবার সকাল থেকেই কামরুজ্জামান কামরুল স্থানীয় ইউপি চেয়ার‌্যামন খসরুল আলম, হাওররক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা ইয়াহইয়া সাজ্জাদসহ স্থানীয়দের নিজে দীর্ঘক্ষণ কাজ করে বাধের পানি আটকাতে সক্ষম হন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভুইয়া বলেছেন নাওটানা বাধটি পানি উন্নয়ন বোর্ডের বাধ নয়। এখানে পাউবো কখনো ফসলরক্ষার জন্য বাধও নির্মাণ করেনি। কয়েক বছর আগে টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণে নিয়োজিত আইইউসিএন নামক একটি সংগঠন বাধটি নিজিদের মৎস্য আহরণের স্বার্থে নির্মাণ করেছিল।
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, টাঙ্গুয়ার হাওরে ফসলি জমি নেই। তবে গ্রামের পাশে উচু কান্দায় কিছু জমি চাষ করেন কৃষক। দেশিপ্রজাতির এই ধান বেশিরভাগই কেটে নিয়েছেন। অল্প জমি ক্ষতি হয়েছে। কিন্তু এই বাধটি না বাধলে আশপাশের হাওরের বাধ ঝূকিতে পড়তো এবং ফসলও ক্ষতিগ্রস্ত হতে পারতো এই আশঙ্কায় আমরা আজ সকাল থেকে বাধটি আবার পুনরায় মেরামত করেছি। এখন আর পানি যাচ্ছেনা। তিনি বলেন, গত রাতে উপজেলা নির্বাহী অফিসারও বাধে এসেছিলেন। তিনিও পানি আটকানোর চেষ্টা করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!