1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২.৪২ পিএম
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলাটি করছেন বলে জানিয়েছেন থানার ওসি মাহফুজুর রহমান।

মামলায় আসামি হিসেবে আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

এদিকে এ মামলার দুই আসামিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত সাড়ে ৩টায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালায়।

হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।

আহত হয়েছেন রুবির মেয়ে রুমি আক্তার (৩০)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

তবে, পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এদিকে শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষে রাতেই কড়ই বাড়িতে কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!