1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কথা বলার ক্ষমতা হারিয়েছেন লেখিকা তাসলিমা নাসরীন

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ৬.২৩ এএম
  • ৪০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
বাকশক্তি হারিয়েছেন আলোচিত-লেখিকা তসলিমা নাসরিন। তিনি এখন আর কোন কথাই বলতে পারছেন না। ডাক্তার জানিয়েছেন, তসলিমা নাসরিন ভাইরাসজনিত কারণে কথা বলার শক্তি হারিয়েছেন। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য নিজেই জানিয়েছেন তসলিমা। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন-‘‌‌সকালে উঠে দেখি আমি কথা বলতে পারছি না। কোনও স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। সাইন ল্যাংগুয়েজ কোনওদিন শিখিনি, কিন্তু দিব্যি ওটাই চালাচ্ছি। কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানি না। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না।
পরে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। ডাক্তারের
প্রেসক্রিপশনের পর তিনি আবারও স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন- ‘না, জবান আল্লাহ নেননি, জবান নিয়েছেন ভাইরাস। ডাক্তার জিভ টেনে বার করে দেখতে চাইলেন গলার ভেতরটা। সম্ভব হয়নি। আমি নাকি খুব সেনসিটিভ।
ওষুধ লিখে দিলেন, বলে দিলেন কোনওরকম কথা বলার চেষ্টা যেন না করি। প্রেস্ক্রিপশানের এক নম্বরেই লেখা ভয়েস রেস্ট। এতকাল সরকার আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এবার কাড়লেন ডাক্তার। অবশ্য বাকই নেই, আবার স্বাধীনতা কিসের!
৩/৪ দিন পরও স্বর ফিরে না এলে ফের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন নাকি মুখে যন্ত্র ঢুকিয়ে ল্যারিংস না দেখতে পারলে নাক দিয়ে যন্ত্র ঢুকিয়ে দেখবেন। ভালো যে ডাক্তারি চাকরি ছেড়েছিলাম।যত বয়স বাড়ছে, তত আমার হাসপাতালে যাওয়ার অনীহা বাড়ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!