1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ৩.৪৬ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের খুজারগাও গ্রামে অসামাজিক কার্যকলাপ বন্ধ, গরু, নৌকা চুরি থেকে গ্রামবাসীকে রক্ষায় দোষী ব্যক্তিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
রোববার সকালে খুজাঁরগাও গ্রামের শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত লিখিত অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, খুজারগাও গ্রামের দুই ভাই দীর্ঘদিন যাবত গরু, নৌকা চুরিসহ গ্রামে অসামাজিক কর্যকলাপ ও মাদকসেবন করে গ্রামের সুন্দর পরিবেশ ও সম্মান ক্ষুন্ন করে আসছে। বেশ কিছুদিন আগে গ্রামের এক অসহায় নারীকে যৌন নিপীরনের চেষ্টা করলে গ্রাম্য শালিসে তাকে দোষী সাব্যস্থ করে রায় দেন। এমতাবস্থায় খুজারগাওঁ গ্রামবাসী এসব অসামাজিক ও মাদক সেবনকারীদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভুমি কমিশনার মনিরুল হাসান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!