1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের ফসলহানী: পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এখন সুনামগঞ্জে

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মে, ২০১৭, ৫.২৭ পিএম
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের ফসলরক্ষা বাধে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সুনামগঞ্জে কাজ শুরু করেছে। শনিবার বিকেলে পানিসম্পদ মন্তণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সুনামগঞ্জে আসে। রাত ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দল। মতবিনিময় সভায় সুধীজন ফসলরক্ষা বাধের কাজে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ আগামীতে ফসলরক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানান।
তদন্ত কমিটির অন্যরা হলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের চিফ মনিটরিং কাজী তোফায়েল হোসেন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় সুনামগঞ্জের সুধীজন ও ক্ষতিগ্রস্ত কৃষকরাও বক্তব্য রাখেন। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাগরিক, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় হবে। বিকেলে একই অফিসে জেলা প্রশাসনের তদন্ত কমিটির সঙ্গে কথা বলবে পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিটি।
তদন্ত দলের প্রধান ড. মোহাম্মদ আলী খান বলেন, আমরা সুনামগঞ্জে তিন কারণ অনুসন্ধানে এসেছি। বাধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি যাই হোক তার চিত্র তুলে ধরা, যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা এবং আগামীতে যাতে ফসলহানী না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
ভক্সপপ: অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, আহ্বায়ক হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন।
সট: ড. মোহাম্মদ আলী খান, তদন্ত দলের প্রধান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!