1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

জেএসসি-পিইসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ৬.০২ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ (সোমবার)। এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রায় ৫৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হচ্ছে।
চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ১৮ থেকে ২৬ নভেম্বর দেশজুড়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ থেকে ১৫ নভেম্বর। এতে অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।
দুপুরে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পৃথকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানানো হবে।
যেভাবে জানা যাবে ফল
মোবাইল এসএমএস পদ্ধতি
যে কোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে যান। পরীক্ষার নাম JSC অথবা JDC লিখুন। স্পেস দিন। সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। আবার স্পেস দিন। এরপর রোল নম্বর লিখুন। আরেকটি স্পেস দিন। পরীক্ষার বছর অর্থাৎ 2018 লিখুন। বোর্ডের নামের ক্ষেত্রে Dhaka Board হলে DHA, Comilla Board-COM, Rajshahi Board-RAJ, Jessore Board-JES, Chittagong Board-CHI, Barisal Board-BAR, Sylhet Board-SYL, Dinajpur Board-DIN এবং Madrassah Board হলে MAD লিখতে হবে। জেএসসি’র পুরো মেসেজটি যেমন হবে: JSC<স্পেস>JES<স্পেস>রোল
নম্বর<স্পেস>2018। আর জেডিসি’র মেসেজটি যেমন হবে: JDC<স্পেস>MAD<স্পেস>রোল নম্বর<স্পেস>2018। এবার মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস এ পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।
অনলাইনে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে Examination-এর সামনে JSC/JDC সিলেক্ট করুন। Year 2018 সিলেক্ট করুন। এরপর নিজের শিক্ষা বোর্ড সিলেক্ট করুন। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর দুটি সংখ্যা যোগ করতে বলা থাকবে, যোগফল লিখুন। লেখাগুলো সঠিক থাকলে নিচের ডানে সাবমিট বাটন প্রেস করলেই ফল ভেসে উঠবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!