1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.২৪ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তাপ ও গরমে মানুষ স্বাভাবিক কাজ করতে পারছেন না। শ্রমজীবী মানুষদের বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
কাজের সন্ধানে বাইরে এসেও তাঁরা কাজ করতে পারছেন না। ভ্যানচালকরা যাত্রী পাচ্ছেন না। কৃষি শ্রমিকরা মাঠে কাজ করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই ছিল বেশি তাপমাত্রা। সারাদিনই তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তীব্র দাবদাহে ঝলসে যাচ্ছে কৃষকের ক্ষেতের ফসল। শুকিয়ে মারা যাচ্ছে গাছপালা।
পানির স্থর নিচে নেমে যাওয়ায় দামুড়হুদার বিভিন্ন বিভিন্ন গ্রামের টিউবওয়েলে পানি উঠছে না। প্রচণ্ড তাপদাহের কারণে কৃষকদের ক্ষেতে সেচ দিতে হিমশিম খেতে হচ্ছে। এক বিঘা জমিতে সেচ দিতে সময় লাগতো দুই ঘণ্টা এখন সেই জমিতে সময় লাগছে দ্বিগুন। জেলার হাসপাতাল গুলোতে বাড়ছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রমের কৃষক ইছাহক আলী বলেন, ‘সকাল ১০টার পর থেকে মাঠে আর কাজ করা যাচ্ছে না।
রোদের তাপ বেড়ে যাচ্ছে। কৃষি শ্রমিকরা খুব সকালে মাঠে এসে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন। এতে যতটুকু কাজ হওয়া দরকার তা হচ্ছে না। এখন ধান কাটা ও পাট পরিচর্যা করার সময়। কোনো কাজই ভালোভাবে করা যাচ্ছে না।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!