1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭.৩০ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ও এসডিজি অর্জনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সুনামগঞ্জে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেছে। ছাত্রলীগের প্রাণ ও প্রকৃতি ঘনিষ্ট এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ ২৪ এপ্রিল বুধবার সকালে সদর উপজেলার জামেয়া আবু হোরায়রা মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে নানা প্রাজিতর বৃক্ষ রোপন করে।

মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কাউসার আহমদ, আবু সাইদ আপন, শেখ অলি, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপদফতর সম্পাদক সাদেক আহমদ, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহসম্পাদক আতাহার ফিদা লাবিব, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমদ, পলাশ রঞ্জন দাস, আহমেদ ইমতিয়াজ ফাহিম, নাসিম আহমদ, মুনতাসির হাসান, আকেপ রহমান, আদনান আহমেদ প্রমুখ।
পর্যায়ক্রমে পুরো জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!