1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ২.৪৪ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জে সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের এসআই নিহত ও আরেক এসআই আহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মহিউদ্দিন ও আহত এএসআই মামুন আহমদ সুনামগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে করে এসআই মহিউদ্দিন ও এসআই মামুন সুনামগঞ্জে আসছিলেন। রবিবার সকাল ১১টায় শান্তিগঞ্জের নোয়াগাও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!