1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ ধর্মপাশায় সরকারি ভূমি দ/খলে বাধা দেওয়ায় ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের ওপর হা/ম/লা বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্র না পাওয়ায় পুনঃতদন্তের সিদ্ধান্ত সরকারের সুনামগঞ্জে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নরুল্লা-বিছনা গ্রামের কুস্তিখেলায় সিদ্ধান্ত না মেনে মাঠে আমিনকে পিটিয়ে খেলা পণ্ড সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক দুলাল সুনামগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বেপরোয়া সিএনজি কেড়ে নিলো বাণীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবির প্রাণ

বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৫১ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিনিধি, অংশীজন ও আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং টেকসই পর্যটন বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সুনামগঞ্জের হাওর, নদী, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর পর্যটন বিকাশে সরকারি দপ্তর, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!