1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ করলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৫৮ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (CJA) বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী-এঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার অজস্রতায় স্মরণ করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরবিপণিস্থ কার্যালয়ে অনুষ্টিত শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই প্রখ্যাত সাংবাদিকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান চৌধুরী, সহসভাপতি আল হেলাল, সহসভাপতি জি টিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, কালবেলা প্রতিনিধি কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, এসএ টিভি প্রতিনিধি শাহরিয়ার সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দাবার বোর্ড থেকে শিল্পের প্লট, লেখালেখির বিস্তৃত জমিন, মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রণাঙ্গণ-সর্বত্রই সরব উপস্থিতি ছিল সাংবাদিক সালেহ চৌধুরীর। তিনি জাতিরাস্ট্রের জন্মযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জন্মের সঙ্গে জড়িত তিনি। অপরাজেয় বাংলা, সুনামগঞ্জ শহিদ মিনার প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। নতুন প্রজন্মের মধ্যে তার স্মৃতি ছড়িয়ে দেবার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!