স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, আটক দুজনের বাড়ি সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি (বদিপুর) এলাকায়। আটকরা হলেন—ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিস আলীর ছেলে তারেক এবং আজমত আলীর ছেলে জুনেদ।
পুলিশ জানায়, তারেক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং চলতি বছরও নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছিলেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।