1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বেপরোয়া সিএনজি কেড়ে নিলো বাণীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবির প্রাণ গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবিরের মধ্যে চারঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া: বিএনপি নেতার পেট্টল পাম্প ও জামায়াতের অফিস ভাংচুর সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৪ পিএম
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার মধ্যবাজারে যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা, লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর কুন্ড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯ জানিয়েছে, জনস্বার্থে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!