স্টাফ রিপোর্টার::
“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিনিধি, অংশীজন ও আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং টেকসই পর্যটন বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সুনামগঞ্জের হাওর, নদী, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর পর্যটন বিকাশে সরকারি দপ্তর, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net