1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮.১৯ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় জেলাজুড়ে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে পুরো সুনামগঞ্জ এলাকা সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লাখো বাসিন্দা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সঞ্চালন লাইনে সৃষ্ট আকস্মিক ফল্ট বা ত্রুটি খুঁজে বের করতে তাদের বিশেষ কারিগরি টিম টানা কাজ করে যাচ্ছে। তবে লাইনের ঠিক কোন অংশে এই বিপর্যয় ঘটেছে, তা এখনও সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে কখন নাগাদ ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারছে না কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সংকটের এই চরম অবস্থার কথা নিশ্চিত করে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ জানান, মাঠপর্যায়ে ফল্ট নিরসনের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে পুরো টিম কাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!