1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন জগন্নাথপুরে কসাইখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩.০৬ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অখিল বিশ্ব-ব্রক্ষান্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আর্বিভাব তিথি ও প্রাণেশ্বরী রাধারানীর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী রাধাকৃষ্ণ (পশ্চিম নতুনপাড়া) মন্দির প্রাঙ্গণে এক চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি ও শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা উপলক্ষে ১২দিনব্যাপী এই অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সংগঠনেক সভাপতি মহানামব্রত চক্রবর্তী,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনশিপন পাল,শুভ দাস,সৌরব সরকার,কাব্য চন্দ,দিব্যমবিনয় রায়,গৌরব রায়,হ্রদয়,কৌশিক রায়,নিশা চন্দ,মাধুরী তালুকদার,সনি রায়,লিপি রায় ও অনিক প্রমুখ।

নেতৃবন্দরা বলেন,শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকুন্ড তট নিবাসী ১০৮ পন্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজীর মহারাজের সুনামগঞ্জে আগমন উপলক্ষে এই সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!