1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে একজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল

দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে একজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭.১৩ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বক্তারপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেনের দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পালইছড়া এলাকায় স্থানীয়রা একজনকে আটক করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। আবু বকরের চোখে চুন ছিটিয়ে নষ্ট করে দেয় শালিসকারীরা।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আটক করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে তিনজন গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর স্থানীয় একটি সালিশে তিনজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে আবু বক্করের একটি পা ভেঙে যায় এবং তিনজনই আহত হন।
পরে পুলিশ তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটকরা হলেন আবু বক্কর (৪০), নিজাম উদ্দিন ও সোনাই মিয়া (৩০)। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম জানান, গরুর মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!