স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুই দিনের জন্য সকল প্রকার শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ২৩ সেপ্টেম্বর এবং আগামীকাল ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার ও বৃহস্পতিবার) বিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। বিদ্যালয়ের ফেইসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম এবং বিশেষ প্রাতিষ্ঠানিক ছুটির সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এই ছুটির নোটিশটি আনুষ্ঠানিকভাবে প্রচার ও ঘোষণা করা হয়। দুই দিনের ছুটি এবং শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে বিদ্যালয়টি পুনরায় সচল হবে। ওইদিন থেকে যথারীতি স্ব স্ব শিফটের (মর্নিং ও ডে শিফট) নির্ধারিত নিয়ম মাফিক ও সময়সূচী অনুযায়ী নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। হঠাৎ এই দুদিনের ছুটির কারণে শিক্ষার্থীরা টানা চার দিনের অবকাশের সুযোগ পাচ্ছে, যা তাদের পড়াশোনার ক্লান্তি দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা