1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল

জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬.০৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীর ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের সময় প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা আদায় করা হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, নির্ধারিত হারের তুলনায় অতিরিক্ত অর্থ আদায়ের কারণে পাথর ও অন্যান্য মালামাল পরিবহনে ব্যবসায়ীদের ব্যয় বেড়ে যাচ্ছে। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেওয়ার পরিস্থিতিতে পড়েছেন।
তারা আরও বলেন, বিআইডব্লিউটিএর নির্ধারিত শুল্কের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে সেটি বন্ধ করতে হবে। বিআইডব্লিউটিএর নামে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় বক্তারা ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে নির্ধারিত হারে শুল্ক আদায় নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!