1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বেপরোয়া সিএনজি কেড়ে নিলো বাণীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবির প্রাণ গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবিরের মধ্যে চারঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া: বিএনপি নেতার পেট্টল পাম্প ও জামায়াতের অফিস ভাংচুর সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

বেপরোয়া সিএনজি কেড়ে নিলো বাণীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবির প্রাণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০.১০ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবি রানী দাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া সিএনজি তাকে চাপা দিলে তিনি মারা যান।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ জানান, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গৌরারং ইউনিয়নের মনমতের চর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা রুবি রানী দাসকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রুবি রানী দাসের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!