1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০.০৬ এএম
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু লোডের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অবৈধ কোনাজাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জাদুকাটা নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে নদীতে বালু উত্তোলন ও পরিবহনের কোনো কার্যক্রম পাওয়া যায়নি। তবে সোহালা এলাকায় নদীর তীরে মজুত করে রাখা বালু বাল্কহেডে লোড করার সময় একজনকে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অবৈধ কোনাজাল ব্যবহার করে মাছ ধরার দায়ে দুই ব্যক্তির কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও মৎস্য শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!