1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন

ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬.২২ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নদীতে সিসি ক্যামেরা বসিয়েও বালু লুটেরাদের থামানো যাচ্ছেনা। সোমবার ভোররাতে চালবন্দ পয়েন্ট দিয়ে অন্তত ২০টি বালুভর্তি ট্রাক লুটের বালু নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে প্রবেশ করেছে। সোমবার ভোরে জেলা শহরে কর্মরত অন্তত ১৫ জন সাংবাদিক এই দৃশ্য দেখেছেন। এর মধ্যে একটি আঞ্চলিক দৈনিক এই লুটের বালু ভর্তি ট্রাকে পাচারের দৃশ্য লাইভ করতে দেখা গেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা দিয়ে প্রবাহিত সীমান্ত নদী ধোপাজান বালু মহাল দীর্ঘদিন ধরে বালু আহরণ বন্ধ আছে। তবে রাতের আধারে সবসময় বালু চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি সুনামগঞ্জ সদর থানা পুলিশ ডলুড়া এলাকায় নদীতে সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি সিসি ক্যামেরার আওতা থেকে দূরে এসে বালু খেকোরা রাতের আধারে বালু লুট করছে। তবে লুটের বালু নদীপথে না এনে চালবন্দ পয়েন্ট দিয়ে ট্রাকে করে বের করছে। প্রতিদিন ভোর রাতে ২০-৩০টি ট্রাক বালু পাচার করে। সোমবার ভোরে ট্রাকযোগে বালু পাচারের দৃশ্য স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়ায় প্রচার হয়। এতে দেখা যায় ‘ঢাকা মেট্রো-ট ২৪৩৪৫৮’ নম্বরের একটি হাইড্রোলিক ট্রাকসহ অন্তত ২০টি ট্রাক লুটের বালু পাচার করছে। এসময় চালবন্দের বাপ্পী, লালপুরের নূরুল আমিনসহ কয়েকজনকে ট্রাকগুলোকে নানা নির্দেশনা দিতে দেখা যায়।
অভিযোগ আছে ধোপাজান নদী থেকে একটি চক্র প্রতিদিনই হাজার হাজার ফুট বালু লুট হয়। এই বালু সদর থানা পুলিশের সিসি ক্যামেরার ভয়ে নদীপথে না এনে এখন বিশ্বম্ভরপুর থানার অধীন চালবন্দ পয়েন্ট দিয়ে জেলা শহরসহ বিবিন্ন স্থানে পরিবহন করছে।
সুনামগঞ্জ শহরের বাসিন্দা গোলাম হোসেন অভি বলেন, আমার রেকর্ডীয় জমি থেকেও বালু লুট করছে একটি চ্রক। সোমবার ভোরে গিয়ে দেখি চালবন্দ পয়েন্টে প্রায় ২০টি ট্রাক ধোপাজান নদীর বালু লুট করে পাচার করছে। এসময় সুনামগঞ্জ শহরের অন্তত ১৫জন সাংবাদিকও দেখেছেন বালু লুটের দৃশ্য। তারা কেউ কেউ সেই দৃশ্য লাইভও করেছেন। লালপুর ও চালবন্দের একটি চক্রসহ নদীতীর বর্তী এলাকার কিছু বালু লুটেরা এতে জড়িত।
বিশ্বম্ভরপুর থানার এসআই ইয়াসিন বলেন, ওসি স্যার মিটিংয়ে গেছেন। চালবন্দ পয়েন্ট দিয়ে ধোপাজান নদীর বালু ট্রাকে করে পাচারের বিষয়টি আমার জানা নেই। আজ ভোরে কি হয়েছে জানিনা। তবে আমরা এমন ঘটনা দেখলে অবশ্যই ব্যবস্থা নেব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!